ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৩-৮-২০২৬ বিকাল ৫:২৫

 

 

 


কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডসংলগ্ন কুমিল্লামুখী লেনের পেন্নাই ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল সিডিএম পরিবহনের বাসটি। পেন্নাই ইউটার্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি কুমিল্লামুখী লেনের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের একাংশজুড়ে উল্টে থাকায় ওই লেনে যানবাহন ধীরগতিতে চলাচল করে। তবে বাসটির পাশ দিয়ে যানবাহন চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি।
খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস, দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র, জেলা ট্রাফিক পুলিশ, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি শাখার সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাতজন বাড়ি ফিরে যান। অন্য আহতদেরও চিকিৎসা দেওয়া হয়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হননি। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার পর তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন। পরে পুলিশের রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানো প্রয়োজন।

 

 

এমএসএম / এমএসএম

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির