কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
শিক্ষার কোনো বিকল্প নেই।তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই একদিন দেশ পরিচালনা করবে। রংপুর-২(তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও এ প্লাস পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রোববার (২৩ আগস্ট) বিকেলে তারাগঞ্জ উপজেলা মডেল মসজিদ মিলনায়তন প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন এটিএম আজহারুল ইসলাম। এ সময় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ১০ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
সকাল ১০টায় হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন সংসদ সদস্য। পরে ডাংগীরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া ইকরচালী ইউনিয়নের ইকরচালী উচ্চবিদ্যালয় মাঠ, কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয় মাঠ এবং আলমপুর ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন তিনি।
দুপুরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য। এতে উপজেলার পাঁচ ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক
Link Copied