ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২৩-৮-২০২৬ বিকাল ৫:৫২

যশোরে পৃথক দুটি অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার রাজাপুর ও শহরের বারান্দীপাড়া এলাকায় অভিযান দুটি চালানো হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, শনিবার রাত ৮টার দিকে যশোর-মাগুরা সড়কের রাজাপুর জামতলা এলাকায় মাগুরাগামী ‘সায়রা পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনের অভিযোগে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-যশোর সদর উপজেলার দরাজহাট মধ্যপাড়ার আবুবক্কারের স্ত্রী মঞ্জুরা ওরফে বুড়ি (৬০), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি সদরঘাট এলাকার মৃত হাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৫৩), হান্নান জোয়ারদারের ছেলে সোহেল রানা (২২) এবং যশোর সদর উপজেলার এড়েন্দা বাজার কালিদোয়া গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে আব্দুল গনি (৫৪)। আব্দুল গনি বর্তমানে শহরের বারান্দীপাড়া ঢাকা রোড বটতলা এলাকায় বসবাস করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। অন্যদিকে, একই রাতে রাত সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে আরেকটি দল শহরের বারান্দীপাড়া ঢাকা রোড এলাকায় অভিযান চালায়। জামিয়া কাসিমিয়া আরাবিয়া মাদরাসার পাশের একটি অটোরিকশা-ইজিবাইক গ্যারেজে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মামুন হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক মামুন হোসেন শংকরপুর ইসহাক সড়ক এলাকার মৃত মুরাদ সরদারের ছেলে। তিনি বর্তমানে বারান্দীপাড়া খেজুরবাগান এলাকায় বসবাস করেন।
এ ঘটনায়ও কোতোয়ালি থানায় পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, উদ্ধার করা গাঁজার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস