ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ বিকাল ৬:৩৯

নবায়নযোগ্য জ্বালানিতে সৌরবিদ্যুৎভিত্তিক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ বিক্রির ট্যারিফ ইউনিটপ্রতি ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।

কমিটির সুপারিশে সৌরভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ ২০ শতাংশ বিতরণকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য এই ট্যারিফ নির্ধারণের কথা বলা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র (এমপিপি) থেকে উৎপাদিত বিদ্যুতের প্রযোজ্য ট্যারিফ নির্ধারণের প্রস্তাব নিয়ে আয়োজিত গণশুনানিতে এই সুপারিশ করে কমিটি।  

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ গণশুনানির আয়োজন করে। শুনানিতে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদসহ কমিশনের সদস্যরা এবং ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।

কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশ ও অনুসন্ধান প্রতিবেদনে সৌরভিত্তিক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের বিক্রয়মূল্য প্রতি কিলোওয়াট-ঘণ্টা ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

কমিটির হিসাব অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রের সেবায় থাকা নিট স্থায়ী সম্পদের মূল্য ধরা হয়েছে ৩২৬ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। এর সঙ্গে নিয়ন্ত্রক কার্যকরী মূলধন বাবদ ৪৪ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা যোগ করে মোট মূল্যভিত্তি নির্ধারণ করা হয়েছে ৩৭০ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা।

এই মূল্যভিত্তির ওপর প্রস্তাবিত মুনাফার হার ধরা হয়েছে ৮ দশমিক ৯৬ শতাংশ। এতে বিনিয়োগের বিপরীতে মুনাফা দাঁড়িয়েছে ৩৩ কোটি ২২ লাখ টাকা। এর সঙ্গে জনবল, মেরামত ও রক্ষণাবেক্ষণ, প্রশাসনিক ও সাধারণ ব্যয় বাবদ ১১ কোটি ২১ লাখ এবং অবচয় বাবদ ১৫ কোটি ৩৩ লাখ টাকা ধরা হয়েছে।

সব মিলিয়ে মোট রাজস্ব চাহিদা ৫৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা। অন্যান্য আয় হিসেবে ৯৮ লাখ টাকা বাদ দেওয়ার পর নিট রাজস্ব চাহিদা দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা।

কমিটির হিসাবে, সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রের নিট বিদ্যুৎ উৎপাদন হবে ৯ কোটি ১৮ লাখ ৪০ হাজার ইউনিট। এই উৎপাদন ও মোট রাজস্ব চাহিদার ভিত্তিতে প্রস্তাবিত বিদ্যুৎ উৎপাদন ট্যারিফ নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা।

এদিকে, সৌরবিদ্যুৎ শুধু দিনের বেলায় নয়, গ্রাহকের চাহিদা অনুযায়ী দিন বা রাতের সময়ও সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করেছে কারিগরি মূল্যায়ন কমিটি। এ জন্য সৌরভিত্তিক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতার ১০ থেকে ২০ শতাংশ ক্ষমতার ব্যাটারি বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছে।

কমিটির সুপারিশ অনুযায়ী, ব্যাটারি বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা থাকলে দিনের বেলায় উৎপাদিত সৌরবিদ্যুৎ সংরক্ষণ করে রাতেও ব্যবহার করা যাবে। এতে সৌরবিদ্যুতের সরবরাহ আরও নির্ভরযোগ্য হওয়ার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।

aliul / aliul

সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার

গ্যাস সংকটে ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

বেগুন ও শিমের চড়া দাম, বাকিগুলো ৬০ থেকে ৮০ টাকা

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা

ভরিতে সোনার দাম বাড়ল ৩৮৫০ টাকা