গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় মুন্সিগঞ্জের গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) গজারিয়া পুরাতন উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করা হয়। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। গজারিয়ার মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে, যাতে দীর্ঘমেয়াদে সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারেন।
তিনি আরও বলেন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা গেলে পানিবাহিত রোগের ঝুঁকি কমার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টরা জানান, ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় বাস্তবায়িত রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের মাধ্যমে গজারিয়ার বিভিন্ন এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা, গজারিয়া থানা অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, মাসুদ ফারুক ও ইসহাক আলী,গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফিরোজ আলম মোল্লা, এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা