জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের সিনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মো. সোলায়মান হোসেন (৩৫)। একই সঙ্গে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ তুলে তার প্রতিষ্ঠানের সাবেক বর্তমান ডেকো গ্রুপের কর্মকর্তা (শীলঙ্কান নাগরিক) সাসাংকা জয়ভিক্রমা এবং মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
রবিবার (২৩ আগস্ট) সাটুরিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন সোলায়মান হোসেন।
সোলায়মান হোসেন জানান, তিনি ২০১৭ সালের ৪ মার্চ থেকে তারাসিমা অ্যাপারেলস লিমিটেডে কর্মরত। বর্তমানে তিনি সিনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে দায়িত্ব পালন করছেন। পূর্বপরিচয়ের সূত্র ধরে প্রতিষ্ঠানের সাবেক সিওও সাসাংকা জয়ভিক্রমার সঙ্গে তার যোগাযোগ ছিল। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কর্মস্থলে একটি ঘটনার পর সাসাংকা জয়ভিক্রমার চাকরির অবসান হয়। পরবর্তীতে তিনি ডেকো গ্রুপের একটি প্রতিষ্ঠানে যোগ দেন বলে জানতে পারেন। এরপর সাসাংকা জয়ভিক্রমার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের মাধ্যমে তার কাছে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মোবাইল নম্বর চাওয়া হয়। তবে তিনি নম্বর দিতে অস্বীকৃতি জানান।
সোলায়মানের অভিযোগ, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটির দিনে তাকে কালামপুরের বাইরে একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে সাসাংকা জয়ভিক্রমা, মিজানুর রহমান মিজানসহ কয়েকজন উপস্থিত ছিলেন। ওই বৈঠকে চেয়ারম্যানের মোবাইল নম্বর দেওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয় এবং সহযোগিতা না করলে সমস্যায় পড়তে হবে বলে হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ওই বৈঠকের বিষয়টি কাউকে জানালে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে এমন হুমকিও দেওয়া হয়।
এরপর গত ২ জুন কালামপুরে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে মিজানুর রহমান মিজানসহ কয়েকজন গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ করেন সোলায়মান। কিছুক্ষণ পর ফোনটি ফেরত দেওয়া হলেও ওই ফোন থেকে চেয়ারম্যানের নম্বরে হোয়াটস আপ বার্তা পাঠানো হয়েছে এবং তাকে নির্দিষ্ট কিছু কথা বলতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সোলায়মানের আরও অভিযোগ, পরবর্তীতে বিষয়টি নিয়ে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তাকে মুখ না খোলার জন্য সতর্ক করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। এমনকি তার জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
কর্মস্থল কর্তৃপক্ষ তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে চেয়ারম্যানের নম্বরে হোয়াটস আপ বার্তা পাঠানোর বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি নোটিশের জবাবে ১৪ এপ্রিলের বৈঠকের বিষয়টি প্রকাশ করেন বলে জানান।
সোলায়মান বলেন, গত ১৬ ও ১৮ আগস্ট কর্মস্থল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত করে। তদন্ত কমিটির সামনে তিনি ওই সময়ের ঘটনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছেন। এরপর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন।
তিনি বলেন, চাকরি চলে যাওয়া আমার কাছে সব চেয়ে বড় বিষয় নয়, কিন্তু তদন্ত কমিটির সামনে সব ঘটনা প্রকাশ করার পর আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি অত্যন্ত আতঙ্কিত।
সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং বিভিন্ন সময়ে হুমকির অভিযোগে ডেকো গ্রুপের কর্মকর্তা সাসাংকা জয়ভিক্রমা ও মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয়।
সোলায়মান জানান, গত ২২ আগস্ট রাতে তিনি ধামরাই থানায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কার বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।
তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত, প্রয়োজনীয় আইনগত ও প্রতিরোধমূলক ব্যবস্থা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা