ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খুচরা দোকানে সার বিক্রির অভিযোগে বিএডিসির সার ও বীজ ডিলার প্রতিষ্ঠান মেসার্স ফরহাদ এন্ড ব্রাদার্সকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার পাগলার হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সার বিক্রির নিয়ম-নীতি ও ডিলারদের জন্য নির্ধারিত বিধিবিধান পর্যালোচনা করে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অভিযান চলাকালে বাজারের সার বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় নির্ধারিত নিয়মের বাইরে খুচরা দোকানে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স ফরহাদ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সার বিক্রয় ও বিতরণের ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রচলিত বিধিবিধান যথাযথভাবে মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের কাছে সরকারি বরাদ্দকৃত সার যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং সার বিক্রিতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে নির্ধারিত ডিলার ছাড়া অন্যত্র বা অননুমোদিত উপায়ে সার বিক্রি করা হচ্ছে কি না, তা নিয়মিতভাবে তদারকি করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মোঃ আব্দুল আল মামুন,সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহীদুল ইসলাম আকন্দ, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি এস.এম. মহিবুল নঈম সিমনসহ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও নিয়মিতভাবে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা