ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ


মোকসেদপুর প্রতিনিধি  photo মোকসেদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৬ বিকাল ৭:৪২

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ফলাফল উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান।  শিক্ষকদের ভেতর বক্তব্য  রাখেন, সিনিয়র প্রভাষক এনামুল হক ও
একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব কবির উদ্দিন আহমেদ।  এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক আরিফুল ইসলাম রাজু, সাবেক সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রভাষক কর্মকার তাপস কুমার, প্রভাষক সলিল কুমার বিশ্বাস, প্রভাষক সাবিনা ইয়াসমিন, প্রভাষক রেশমা খানম, প্রভাষক বিউটি রানী ধর, প্রভাষক শাহিন আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ এনামুল হক, সেলিমুজ্জামান , মিরাজ হোসেন, আসমা খানম, মনোয়ারা বেগম, আব্দুল বাছিতসহ অন্যান্য অভিভাবক।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করতে অভিভাবকদের নিয়মিতভাবে তাদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য