কুড়িগ্রামে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকদের হাতে বিএডিসির ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব।
এর আগে রোববার (২৩ আগস্ট) সকালে শিলখুড়ি ইউনিয়নের এক বিএডিসি ডিলারের গুদামের বেড়া ভেঙে কৃষকেরা প্রায় ১৯০ বস্তা সার নিয়ে যায়। এ ঘটনার পর উপজেলা প্রশাসন সহকারী কমিশনার (ভূমি)-কে সভাপতি করে তদন্ত কমিটি গঠন করে।
কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্যসচিব হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, লুট হওয়া ১৯০ বস্তার মধ্যে ইতোমধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তদন্ত কমিটিকে সোমবার (২৪ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে।
aliul / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান