ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সুন্দরবনে জেলেবহরে দস্যুদের হানা: ট্রলারসহ শরণখোলার ৫ জেলে অপহৃত


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ১:২৩

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে সুন্দরবনে আশ্রয় নিয়েছিলেন জেলেরা। কিন্তু সেখানেও শেষ রক্ষা হলো না। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামিয়া বনাঞ্চলে আশ্রয় নেওয়া জেলেবহরে সশস্ত্র হামলা চালিয়েছে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর’ বাহিনী। এ সময় দস্যুরা জেলেদের মারধর করে একটি ফিশিং ট্রলারসহ পাঁচ জেলেকে জিম্মি করে গভীর বনে নিয়ে যায়। অপহৃত পাঁচ জেলেই বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন:

​জাহাঙ্গীর হাওলাদার (৩৮), ​শিহাব হাওলাদার (৩৫), ​সাব্বির হাওলাদার (৩০), ​রিপন হাওলাদার (২৮), দক্ষিণ রাজাপুর গ্রাম এবং ​জাকির হাওলাদার (৪০) উত্তর রাজাপুর গ্রাম। স্থানীয় মৎস্যজীবী ও নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে মহাজন জানান, সাগরে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে পড়লে প্রাণ বাঁচাতে জেলেদের ফিশিংবোটের বহর সুন্দরবনের নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়ে। শনিবার রাত থেকে রোববার ভোরের কোনো এক সময় শ্যালারচরের কালামিয়া ও নারকেলবাড়িয়া এলাকায় নোঙর করা জেলেবহরে হানা দেয় সশস্ত্র বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী।

​দস্যুরা সাধারণ জেলেদের ওপর নির্বিচারে মারধর চালায়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির মালিকানাধীন একটি ফিশিং ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেসহ মোট পাঁচজনকে তুলে নিয়ে যায়। অপহরণের পর দস্যুরা এখন পর্যন্ত মুক্তিপণের জন্য কোনো যোগাযোগ করেনি বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝি। এ ঘটনায় উপকূলীয় মৎস্যজীবী ও নিখোঁজ জেলেদের পরিবারে তীব্র উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পূর্ব সুন্দরবনের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দস্যুরা পাঁচটি ট্রলারে হামলা চালিয়ে জেলেদের অপহরণ করেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

​পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, জেলে অপহরণের খবর পাওয়া মাত্রই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। জিম্মি জেলেদের উদ্ধার এবং দস্যু বাহিনীকে দমনে বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানের প্রস্তুতি চলছে।

​এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, "জেলেদের অপহরণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ড পশ্চিম জোনকে জানানো হয়েছে। হঠাৎ করে বনদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে টহল জোরদার করেছে।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা

কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ

নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালের দুইটি উপজেলার ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধানশিক্ষক

নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা

আবারও ৮ জনের নিয়োগ বিতর্কে সিডিএ

চাঁপাইনবাবগঞ্জে সমাজসেবা ও এনএসআই অফিসের সামনের নতুন রাস্তার উদ্বোধন

নওগাঁ সরকারি কলেজের ছাত্রীকে যৌন হয়রানি: এআই ক্যামেরার সহায়তায় যুবক গ্রেপ্তার

পাঁচবিবিতে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি

পেকুয়ায় মাদকের আস্তানায় অভিযান, আটক ২