ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে সার বিতরণ নিয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা সভা ,তদন্ত কমিটি গঠন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ১:২৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সার বিতরণ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গত ২৩ আগষ্টের ঘটনার সুষ্ঠু তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার প্রতিটি সার ডিলার পয়েন্টে ট্যাগ অফিসার নিয়োগ করে সার বিতরণ কার্যক্রম মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, সার ডিলার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় গত ২৩ আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল হক তারেককে সভাপতি এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে ঘটনার বিস্তারিতভাবে সুষ্ঠু তদন্ত করে দুই কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের বিসিআইসি রাসায়নিক সার ডিলার মো. তাইফুর রহমান মুকুলের কাছ থেকে ২৩ আগস্টের ঘটনার বিস্তারিত জানতে চান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে ডিলার তাইফুর রহমান মুকুল ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, তার গুদামে মোট ৩৪০ বস্তা সার মজুদ ছিল। এর মধ্যে কৃষকেরা ২০২ বস্তা ইউরিয়া সার এবং ২৩ বস্তা পটাশ সার নিয়ে যান বলে তিনি জানান। পরবর্তীতে প্রশাসনের তৎপরতায় ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে এবং অবশিষ্ট সার উদ্ধারের চেষ্টা চলছে বলেও সভায় জানানো হয়। সভায় জানানো হয়, রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা ছুটিতে ছিলেন। এ কারণে ওই দিন সার বিতরণ না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনার পরও কেন সার বিতরণ করা হলো—এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা সভায় সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সার ডিলারদের উদ্দেশে বলেন, এখন থেকে উপজেলার প্রতিটি ডিলার পয়েন্টে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে। তারা নিয়মিত ডিলার পয়েন্ট পরিদর্শন ও সার বিতরণ কার্যক্রম মনিটরিং করবেন। কৃষকরা যাতে নিয়ম মেনে সঠিকভাবে সার পান, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইউএনও অমৃত দেব নাথ আরও বলেন, উপজেলায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। সারের কোনো ঘাটতি নেই। কোনো এলাকায় কৃষকদের চাহিদা বেশি হলে প্রয়োজন অনুযায়ী সেখানে সার সরবরাহের ব্যবস্থা করা হবে।
সভায় কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আল মামুন বলেন, যে ইউনিয়নের ডিলার পয়েন্টে কৃষকদের সারের চাহিদা বেশি, সেখানে প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ বাড়াতে হবে। কোনো ডিলার পয়েন্টে সার কম থাকলেও অন্য ইউনিয়নের ডিলার পয়েন্টে অতিরিক্ত মজুদ থাকলে চাহিদা অনুযায়ী তা সরবরাহের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে এবং সারের কোনো সংকট নেই। সভায় পাথরডুবী ইউনিয়নের সার ডিলার মেসার্স শহিদুল ইসলাম ব্যাপারীকে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তার ডিলার পয়েন্টের ম্যানেজার ওবায়দুল ও শাহিনুরের বিরুদ্ধে খুচরা দোকানে সার বিক্রির অভিযোগ রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। অভিযোগের বিষয়ে ডিলারকে সতর্ক করে ওই দুজনকে পরিবর্তন করে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সভায় আরও বক্তব্য দেন শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের বিসিআইসি সার ডিলার মো. তাইফুর রহমান মুকুল, কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আল মামুন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. শরিফা জান্নাত এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, জামায়াতের সদস্য সচিব ফেরদ্দৌস আলম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি এস এম মহিবুল নঈম সিমন, উপজেলার নিয়োগপ্রাপ্ত সার ডিলারগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, সার বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে যেন কোনো ধরনের বিভ্রান্তি বা অসন্তোষ সৃষ্টি না হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সে জন্য প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা

কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ

নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালের দুইটি উপজেলার ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধানশিক্ষক

নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা

আবারও ৮ জনের নিয়োগ বিতর্কে সিডিএ

চাঁপাইনবাবগঞ্জে সমাজসেবা ও এনএসআই অফিসের সামনের নতুন রাস্তার উদ্বোধন

নওগাঁ সরকারি কলেজের ছাত্রীকে যৌন হয়রানি: এআই ক্যামেরার সহায়তায় যুবক গ্রেপ্তার

পাঁচবিবিতে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি

পেকুয়ায় মাদকের আস্তানায় অভিযান, আটক ২