ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীমঙ্গলে প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ১:৪০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড বিরামপুর আবাসিক এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে ওই এলাকার প্রবাসী কামরুল হাসান জুয়েলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরের দুটি কক্ষ এবং ভেতরে থাকা ফ্রিজসহ যাবতীয় মূল্যবান মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বাড়ির কেয়ারটেকার রিপন মিয়া জানান, পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে ফাঁকা বাসায় দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জেরে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি সন্দেহ করছেন। এর আগেও বাড়িটির মালিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছিল বলে তিনি অভিযোগ করেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোলাইমান আহমদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো সম্ভব হয়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার এসআই মো. সজীব জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ