আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নকল্পে সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।
তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি এবং মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপরাধী বা
বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাব। সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, পুলিশ ও স্থানীয় নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদুর, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট,
সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা ইমাম প্রতিনিধি মো. মুজাহিদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান বুলু, উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম, সম্রাট হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান