মনোহরদীতে মাদকাসক্ত ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, বাবা গ্রেপ্তার
নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আতাউর রহমান মিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়াল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট শনিবার সকাল ৭টা থেকে ৯টার মধ্যে যেকোনো একসময় মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামের নিজ বাড়ির দক্ষিণ ভিটির গোয়ালঘরে আকাশ মিয়া (২৪)কে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।
পরে আকাশ মিয়ার মা ফিরোজা খাতুন বাড়িতে ফিরে গোয়ালঘর থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মনোহরদী থানায় মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমের বাবা আতাউর রহমান মিস্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, আকাশ মিয়া মাদকাসক্ত ছিলেন। এ কারণে প্রায়ই বাবা-ছেলের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। সম্প্রতি আতাউর রহমান তার ছোট মেয়েকে কিছু টাকা ধার দেন। ওই টাকা ফেরত আনার বিষয়কে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আকাশ মিয়া তার বাবা ও বোনকে নিয়ে এলাকায় অশালীন কথা বলতে থাকেন।
পুলিশ জানায়, ছেলের এমন আচরণ সহ্য করতে না পেরে ঘটনার দিন সকাল আনুমানিক ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘুমন্ত অবস্থায় আকাশ মিয়াকে নিজ ঘরের কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন তার বাবা আতাউর রহমান মিস্ত্রী।
তদন্তের একপর্যায়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আতাউর রহমান মিস্ত্রী বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তারকৃত আতাউর রহমান মিস্ত্রী (৭০) কীর্তিবাসদী গ্রামের মৃত ছাদত আলীর ছেলে। তিনি দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মনোহরদী থানায় মামলা নম্বর-৩০, তারিখ ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা
কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালের দুইটি উপজেলার ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধানশিক্ষক
নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা
আবারও ৮ জনের নিয়োগ বিতর্কে সিডিএ
চাঁপাইনবাবগঞ্জে সমাজসেবা ও এনএসআই অফিসের সামনের নতুন রাস্তার উদ্বোধন
নওগাঁ সরকারি কলেজের ছাত্রীকে যৌন হয়রানি: এআই ক্যামেরার সহায়তায় যুবক গ্রেপ্তার
পাঁচবিবিতে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি