পেকুয়ায় মাদকের আস্তানায় অভিযান, আটক ২
কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির চার হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে এক কারবারি পালিয়ে গেছে।
রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
আটকরা হলেন মগনামা বাজারপাড়া এলাকার মো. ছাদেকের স্ত্রী মুর্শিদা বেগম (৩৮) ও মোহাম্মদ কাইছারের ছেলে সরওয়ার উদ্দিন (৩০)।
পুলিশ জানায়, অভিযানের সময় মাদকদ্রব্যসহ ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির চার হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদেক নামে এক মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রিদুওয়ানুল হক বলেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনা অনুযায়ী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মগনামা বাজারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উল্লেখিত মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, মগনামা বাজারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত