চাঁপাইনবাবগঞ্জে সমাজসেবা ও এনএসআই অফিসের সামনের নতুন রাস্তার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের শিশু পরিবার ও এনএসআই অফিসের সামনের নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হারুনুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক অবকাঠামো উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান সহজতর করাই এ ধরনের প্রকল্পের মূল লক্ষ্য।
এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে নির্মিত এ রাস্তাটি চালুর ফলে স্থানীয় বাসিন্দা, সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ এবং শিশু পরিবারের সদস্যদের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। স্থানীয়রা এই অবকাঠামোগত উন্নয়নে সন্তোষ প্রকাশ করে জানান, নতুন রাস্তাটি এলাকার সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার