ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আবারও ৮ জনের নিয়োগ বিতর্কে সিডিএ


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ১:৪৭

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম ও সচিব রবীন্দ্র চাকমার সময়ে চলমান নিয়োগ বিতর্কে এবার জড়িয়ে পড়েছেন নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনও। সম্প্রতি কথিত অপেক্ষমান তালিকা থেকে বিভিন্ন পদে ৮ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিয়োগ কার্যক্রমের সময় অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়নি জানিয়ে অনৈতিক লেনদেনের মাধ্যমে বিশেষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকে। 
জানা যায়, সিডিএ’র নিয়োগ ও পদোন্নতির বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত এসব বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বোর্ড সভায়। সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিয়োগ বাণিজ্য শুরু করেছিল সাবেক চেয়ারম্যান ও সচিবসহ কর্তৃপক্ষের একটি সিন্ডিকেট। পরে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদনের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে ৭ কর্মদিবসের সময় বেঁধে দেওয়া হলেও তা আমলে না নিয়ে কার্যক্রম চালানো হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্নফাঁস ও ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের পরও  কার্যক্রম বন্ধ করেনি। এমনকি ইমারত পরিদর্শক নিয়োগে এইচএসসি পাস বাধ্যতামূলক হলেও এসএসসি পাস করা অনেককে নিয়োগ দিয়ে দুর্নীতির রেকর্ড গড়েছেন তৎকালীন সিডিএ’র নিয়োগ কমিটি। এতেও ক্ষান্ত না হলে আদালতে মামলা ও নানা অনিয়মের বিষয়টি অবহিত করে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য চেয়ারম্যানকে চিঠি দেয় সিবিএ। তাতেও কর্ণপাত না করে বিতর্কিত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছেন। যদিও সম্প্রতি এসএসসি পাসে নিয়োগ পাওয়া ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই বিতর্ক না কাটতেই আবারো বোর্ডসভার বরাত দিয়ে অপেক্ষমান তালিকার নামে বিভিন্ন পদে ৮ জনকে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ৮ জন হলেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আরজু মনি ও সাইফ উদ্দিন, ইমারত পরিদর্শক পদে শাহরিয়ার হোসেন ও মো. মোসলে উদ্দিন, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ইশান চাকমা, সহকারী ক্যাশিয়ার পদে পিপাসা মহাজন, ইলেক্ট্রিশিয়ান পদে মো. শহিদুল ইসলাম, ড্রাইভার পদে আকবর আলী, ড্রাফটম্যান পদে তানজির রহমান সৈকত। নিয়োগপত্রে বলা হয়েছে, ”নিয়োগ বিজ্ঞপ্তি এবং চউক নিয়োগ ও পদোন্নতি কমিটির সুপারিশের আলোকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৪৬৮তম বোর্ডসভার সিদ্ধান্ত মোতাবেক অপেক্ষমান তালিকা থেকে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর আওতায় বিধি মোতাবেক প্রাপ্য ভাতাদিসহ শর্তসমূহ পালন সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে মেধাক্রম অনুসারে নিয়োগপত্র প্রদান করা হলো।”

যদিও নতুন চেয়ারম্যান যোগদানের পর ভবন নির্মাণে নানা অনিয়ম নিয়ে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সুনাম কুড়িয়েছেন। সেই একই ব্যক্তি এবার বিতর্কিত নিয়োগে জড়িয়ে হচ্ছেন সমালোচিত। 
 বোর্ডসভার সিদ্ধান্ত ও আদালতে মামলা থাকার বিষয়টি অবগত করে গত ২ ফেব্রুারি চেয়ারম্যান বরাবরে একটি চিঠি দিয়েছে চউক জাতীয়তাবাদী কর্মচারী দল (সিবিএ)।  সভাপতি ফয়েজ আহম্মদ ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ”চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) প্রশাসনের গতবছরের ২২ অক্টোবর স্থানীয় একাধিক পত্রিকায় প্রকাশিত জনবল নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিয়োগ প্রার্থীদের আবেদনপত্র সমমূহ যাচাই-বাছাইসহ নিয়োগ পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও যৌখিক পরীক্ষা গ্রহণ পূর্বক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য গঠিত নিয়োগ কমিটির কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে সংঘটিত অনিয়ম দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রতিবেদন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত ও প্রচারিত  হয়েছে। সংক্ষুদ্ধ নিয়োগ প্রার্থীগণ হাইকোর্টে রিট মামলা নং- ২১৪৭/২০২৬ দায়ের করেছেন। ২০২৫ সালের ৩ জুলাই চউক এর ৪৬৫ তম বোর্ড সভার ১১ নম্বর এজেন্ডার উপর আদালতে বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে ‘আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের আইনগতভাবে কোন সুযোগ নেই। আদালতের মামলার রায়ের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হইবে” মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্তের আলোকে চউক জাতীয়তাবাদী কর্মচারী দল / যৌথ দর-কষাকষি ট্রেড ইউনিয়নের (সিবিএ) পক্ষ থেকে মামলার রায় না হওয়া পর্যন্ত চউক’র বিতর্কিত ও নালিশী নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার আবেদন করছি”। একই চিঠির অনুলিপি দেওয়া হয়েছিল, মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব, দুদক চেয়ারম্যান, প্রশাসন অধিশাখা-৪ এর যুগ্ম সচিব, প্রশাসন অনুবিভাগ-১ এর সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য, ও সিডিএ’র প্রধান প্রকৌশলী এবং সচিবকে।
এবিষয়ে জানতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ”অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়ার বিধান আছে, সেই বিধান মোতাবেক ৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে”। সেই সময়ে কোন মাধ্যমে (নোটিশ বোর্ড, সিডিএ’র ওয়েবসাইট বা গণমাধ্যমে) অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে কি না জানতে চাইলে সাক্ষাতে কথা বলার আমন্ত্রণ জানালেও পরে অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে মেসেজে দিয়েও কোন জবাব পাওয়া যায়নি।
অপর একটি সূত্র জানায়, নিয়োগ চুড়ান্ত করার সাথে সাথেই অপেক্ষমান তালিকা করে নোটিশ বোর্ড, ওয়েবসাইটসহ একাধিক গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ ও মন্ত্রণালয়ে পাঠানোর নিয়ম আছে কিন্তু এই কথিত অপেক্ষমান তালিকা সম্পুর্ণ গোপন রাখা হয়েছে। নিজেদের খেয়াল খুশিমতো যাকে ভালো লাগছে তাকে নিয়োগ দিচ্ছে। এসব নিয়োগে অনৈতিক কোন লেনদেন হয়ে থাকতে পারে বলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে সংশ্লিষ্টরা।
এবিষয়ে জানতে সিডিএ’র অর্থ ও প্রশাসনের দায়িত্বে থাকা সার্বক্ষণিক সদস্য (অতিরিক্ত সচিব) মো. নুরুল্লাহ নূরীর মোবাইলে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি তবে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালে তিনি ১২ দিনের ট্রেনিংয়ে ঢাকায় আছেন বলে জানান। নিয়োপত্রে স্বাক্ষর করা কর্মকর্তা সিডিএ’র সচিব (উপসচিব) মাহবুবউল করিমের মোবাইলে একাধিকবার কল দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা

কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ

নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালের দুইটি উপজেলার ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধানশিক্ষক

নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা

আবারও ৮ জনের নিয়োগ বিতর্কে সিডিএ

চাঁপাইনবাবগঞ্জে সমাজসেবা ও এনএসআই অফিসের সামনের নতুন রাস্তার উদ্বোধন

নওগাঁ সরকারি কলেজের ছাত্রীকে যৌন হয়রানি: এআই ক্যামেরার সহায়তায় যুবক গ্রেপ্তার

পাঁচবিবিতে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি

পেকুয়ায় মাদকের আস্তানায় অভিযান, আটক ২