নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা
নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট সোমবার মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করে ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী।
ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখার ডেপুটি ম্যানেজার এডমিন এন্ড ইনচার্জ একেএম নুরুল খালেক চৌধুরী সভাপতিত্বে এবং কর্মকর্তা জয়নাল আবেদীনের সঞ্চালনায়, সাইফুল ইসলামের তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইবনে সিনা ট্রাস্টি বোর্ডের ম্যানেজার ও ডেপুটি হেড বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আতাউর রহমান।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি'র সভাপতি সহিদুল ইসলাম কিরন, সম্মানিত অতিথি ছিলেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসানুল হাবিব।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,
সোনাপুর পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন দিদার, সাবেক সহ সভাপতি খলিল মাহমুদ বিশেষ অতিথি নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির কার্যকরি সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ স্বপনসহ ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাবৃন্দ ও পৌর ব্যবসায়ীবৃন্দ।
বক্তারা নোয়াখালীতে ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার করায় ভূয়সী প্রশংসা করেন, এবং পৌরসভার ব্যাবসায়ীদের জন্য চিকিৎসা সেবাসহ জরুরি মুহুর্তে সহযোগিতার হাত বাড়ি দিতে অনুরোধ জানান, পাশাপাশি ইবনেসিনাকে প্রত্যন্ত অঞ্চল থেকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার আহবান জানান।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত