ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ১:৫৬

নওগাঁর মান্দায় নতুন রাস্তা নির্মাণের নামে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে। প্রবাদ আছে, “কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই”—বাস্তবে ঠিক এমন ঘটনাই ঘটেছে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কাঁশোপাড়া ফ্যালেঙ্গাপাড়া গ্রামে। গ্রামের সোবহানের বাড়ি থেকে মহসিন প্রফেসরের বাড়ি অভিমুখী নতুন রাস্তা নির্মাণ প্রকল্পটি কাগজে-কলমে শেষ দেখানো হলেও বাস্তবে কোনো কাজ হয়নি।

অনুসন্ধানে জানাগেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে উক্ত রাস্তা নির্মাণের জন্য কাবিটা প্রকল্প থেকে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নিয়মানুযায়ী বরাদ্দকৃত কাজটি ২০২৬ সালের জুন মাসের মধ্যেই শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বাস্তবে রাস্তার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি । অথচ প্রকল্পের তথ্যঅনুযায়ী, বরাদ্দের পুরো বিল উত্তোলন করে নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রকল্পের সভাপতি (পিআইসি) মফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রকল্পের বরাদ্দ বা কাজ সম্পর্কে আমি কিছুই জানি না। শুধু মজুরি দিয়ে আমাকে কাজ করানো হয়েছে।” তিনি আরও বলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কর্মরত খাদ্য কর্মকর্তা অহিদুুল ইসলামই এ বিষয়ে সব জানেন। মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলামের দুর সম্পর্কে মামা হওয়ার সুবাদে অহিদুল ইসলামের সাথে লিয়াজু করে কর্মকর্তা নিজেই এই বরাদ্দ দিয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম বলেন,  রাস্তাটির কাজ এখনো করা হয়নি। বর্ষা মৌসুম শেষ হলে কাজটি করা হবে বলে তিনি জানান। তবে কাজ না করেই বিল উত্তোলনের বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি। প্রকল্পের  সভাপতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সভাপতি কাজের বিষয়ে কিছুই জানে না। তাকে ‘ফরমালিটি’ হিসেবে ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে তার নিকট থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২