ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ২:১০

পূর্বনির্ধারিত নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় সুধী সমাজ ও সর্বস্তরের জনগণ।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় ‘সাধারণ জনগণ’-এর ব্যানারে কুড়িগ্রাম জেলা সদরের কুড়িগ্রাম-চিলমারী সড়কের কেতার মোড় থেকে টেক্সটাইল মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম সদরসহ রৌমারী, রাজিবপুর, চিলমারী ও উলিপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মানববন্ধন আয়োজক কমিটির সমন্বয়ক গীতিকার খ. ম. আলী সম্রাটের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল বাতেন, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী ঝিনুক, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. সিরাজুল ইসলাম, শিক্ষক মো. নুরুন্নবী সরকার, মো. জয়নাল আবেদীন, নারী উদ্যোক্তা মেরিনা লাভলী এবং রাজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পূর্বনির্ধারিত নালিয়ার দোলাতেই দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শুরু করতে হবে। অন্যথায় আগামীতে জেলার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ