ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হৃদরোগ বিষয়ে এমডি কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন ডা. মহিউদ্দিন


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ২:৫৪

 ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুরের কৃতি সন্তান ডা.মহিউদ্দিন হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি এমডি (কার্ডিওলজি) অর্জন করেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এ সাফল্য অর্জন করেন।

ডা.মহিউদ্দিন ফেনী সদর  উপজেলার কালিদহ ইউনিয়নের মৃত খায়েজ আহমেদের ছোট ছেলে। তাঁর এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।

শিক্ষাজীবনে তিনি সবসময়ই ছিলেন মেধাবী ও পরিশ্রমী। তিনি গোবিন্দপুর উচ্চ  বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ৫ এবং নটরডেম কলেজ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি  আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশের ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে যোগদান করেন। কর্মজীবনের পাশাপাশি উচ্চতর শিক্ষার প্রতি তাঁর আগ্রহ ও অধ্যবসায়ের ফলস্বরূপ তিনি হৃদরোগ বিষয়ে এমডি (কার্ডিওলজি) ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়েছেন।
 কর্মজীবনে তিনি ঢাকা এ্যাপোলো হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা পিজি হাসপাতাল ও পরশুরাম উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সে কর্মরত ছিলেন। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক