গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় মুন্সিগঞ্জের গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) গজারিয়া পুরাতন উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করা হয়। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। গজারিয়ার মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে, যাতে দীর্ঘমেয়াদে সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারেন। তিনি আরও বলেন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা গেলে পানিবাহিত রোগের ঝুঁকি কমার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা জানান, ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় বাস্তবায়িত রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের মাধ্যমে গজারিয়ার বিভিন্ন এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা, গজারিয়া থানা অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, মাসুদ ফারুক ও ইসহাক আলী,গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফিরোজ আলম মোল্লা, এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মাঝে মোট ৫৪ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া আরও ১০০টি পরিবারের মাঝে ২ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড