চাকরির প্রলোভনে বাড়ি থেকে ডেকে নেওয়ার ২৭ দিন পর টঙ্গীর ড্রেন থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে চাকরি দেওয়ার কথা বলে ফরিদপুরের বাড়ি থেকে ডেকে নেওয়ার ২৭ দিন পর আকাশ সরদার (২১) নামে এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে টঙ্গী ইজতেমা ময়দানের পূর্ব পাশের একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ সরদার ফরিদপুর কোতোয়ালি থানার ঈশানগোপালপুর ইউনিয়নের রহমত বেপারীপাড়া গ্রামের মো. করিম সরদারের ছেলে। প্রায় তিন মাস আগে তিনি কুয়েত থেকে দেশে ফেরেন। বিদেশ থেকে ফেরার পর বেকার থাকায় পূর্বপরিচিত কয়েকজনের সঙ্গে চাকরির বিষয়ে যোগাযোগ করছিলেন তিনি। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নাজিরপুর গ্রামের মাজহারুল ইসলাম ওরফে মিঠু (৩০) চাকরি দেওয়ার কথা বলে আকাশকে ফরিদপুরের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে সুমন নামে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে আকাশের স্ত্রী জেরিনকে ফোন করে জানান, আকাশকে আটকে রাখা হয়েছে। এরপর থেকেই আকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা আকাশের সন্ধানে মাজহারুলসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো তথ্য না পেয়ে গত ২ আগস্ট তার বাবা করিম সরদার ফরিদপুর কোতোয়ালি থানায় অপহরণ মামলা করেন। মামলায় মাজহারুল ইসলাম ওরফে মিঠুকে প্রধান আসামি করে মো. অপু মিয়া (২৫) ও মগবাজার এলাকার মো. সুমন মিয়া (৩৫)-এর নাম উল্লেখ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হাসান সিকদার তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি মাজহারুল ইসলামের অবস্থান শনাক্ত করেন। পরে রিকুইজিশনের ভিত্তিতে র্যাব-১-এর উত্তরা ক্যাম্পের একটি দল রোববার গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মাজহারুল ইসলাম আকাশকে হত্যার পর মরদেহ টঙ্গীর ইজতেমা ময়দানের পূর্ব পাশের একটি ড্রেনে গুম করে রাখার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ওই ড্রেন থেকে আকাশের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে । টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় আমরা নিহতের লাশ সুরতহাল করে মর্গে পাঠিয়েছি। আর বাকি কাজ ফরিদপুর থেকে পুলিশ সদস্যরা এসেছিলো তারা বাকি কাজ করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ