টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণে নতুন ভ্যান সংযোজন ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গাজীপুরের টঙ্গীর ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বর্জ্য ভোগান্তি নিরসন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এলাকাভিত্তিক বর্জ্য অপসারণ ভ্যান সংযোজন, মতবিনিময় সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমির উদ্যোগে রোববার (২৩ আগস্ট) বিকেলে ৪৮ নম্বর ওয়ার্ডের কসাইবাড়ি এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফারিবা চৌধুরী লেমির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শফিউদ্দিন শফি। ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাকিল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক ও বর্জ্য অপসারণ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাবিব মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ফারিবা চৌধুরী লেমি বলেন, কসাইবাড়িসহ আশপাশের এলাকায় নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এই নাগরিক সংকট নিরসনে এলাকাভিত্তিক ভ্যান সংযোজনসহ মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে শফিউদ্দিন শফি এ উদ্যোগের প্রশংসা করে জানান, এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণকাজের দরপত্র ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে।
এ সময় ঠিকাদার হাবিব মোল্লা কসাইবাড়ি এলাকার বর্জ্য অপসারণের জন্য একটি ভ্যান প্রদান করেন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের আশ্বাস দেন। সভা শেষে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয় এবং স্থানীয়দের সাথে নিয়ে রেললাইনের পাশের আগাছা ও জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ