গাজীপুরে সাবেক স্ত্রীর পরিবারের হামলার অভিযোগ, আহত একাধিক
গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সাবেক স্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে। এতে ইয়াসিন আরাফাত ইমন (৩২) নামে এক যুবকের হাত ভেঙে যাওয়াসহ অন্তত ৪-৫ জন আহত হয়েছেন।
শনিবার সংবাদ সম্মেলনে ইমনের মা মোসাঃ ইয়াসমিন বেগম অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে আইস মার্কেট এলাকায় ইমনের ওপর হামলা চালিয়ে তার এক হাত ভেঙে দেওয়া হয়। পরে তার বাবা আমির হোসেনসহ পরিবারের অন্য সদস্যদের ওপরও হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, পরদিন শুক্রবার ২০-২৫ জনের একটি দল ইমনের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের এলাকা ছাড়ার ও হত্যার হুমকি দেয়। পরে হাসপাতাল থেকে ফেরার সময় তাদের গাড়িও আটকে দেওয়ার চেষ্টা করা হয়।
এ ঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড