ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ফরিদপুর-১আসনে জনসেবা বাড়াতে নারী এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি হলেন রকিবুল ইসলাম রিপন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ৩:৫১

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম রকিবুল ইসলাম রিপন।
সোমবার (২৪ আগস্ট) হেলেন জেরিন খান স্বাক্ষরিত এক চিঠিতে কে এম রকিবুল ইসলাম রিপনকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, ফরিদপুর-১ আসনের অন্তর্ভুক্ত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয়ের জন্য কে এম রকিবুল ইসলাম রিপনকে ফরিদপুর-১ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রাজনৈতিক জীবনে কে এম রকিবুল ইসলাম রিপন দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করে আসছেন।তিনি বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে 
 তার দাবি,তিনি বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করে আন্দোলন সংগ্রাম চালিয়েছেন। তিনি রাজনৈতিকভাবে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন এবং একাধিক রাজনৈতিক মামলার আসামিও হয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, “আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্বকে আমি সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করছি। মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার মানুষের সঙ্গে সমন্বয় করে জনস্বার্থের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে এবং এলাকার মানুষের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করব।”
চিঠির অনুলিপি ফরিদপুর জেলা প্রশাসক এবং মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা