ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, এলাকাবাসীর ঝাড়ু মিছিল


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ৩:৫২

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ মিছিল চলাকালীন সময়ে মোল্লা শাহিনের সমর্থকরা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কয়েকশ মানুষ উপজেলা চত্বর থেকে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় মিছিলটি হরিরামপুর থানার দিকে এগিয়ে গেলে মোল্লা শাহিনের সমর্থকেরা মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় মিছিলকারীরা ধাওয়া দিলে মোল্লা শাহিনের সমর্থকরা সেখান থেকে পালিয়ে যান।

পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন বলেন, দুটি মামলা রুজু  হওয়ার প্রতিবাদে দুই পক্ষই শান্তিপূর্ণভাবে দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করেছেন। ককটেল বিস্ফোরণ হওয়ার কোন ঘটনা ঘটেনি। আমাদের কাছে একটি তথ্য ছিলো থানা ঘেরাও হবে আমরা কর্তৃপক্ষের নির্দেশনায় থানার সামনে অবস্থান করছিলাম তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করে চলে যায়। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা