ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ল পোল্ট্রি ফার্ম ও মুদি দোকান


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ৩:৫৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর পানের বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই এলাকার একটি মুদি দোকান, পোল্ট্রি ফার্ম ও বসতবাড়ির গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান হোসেন। তিনি ওই গ্রামের আবু বকরের ছেলে। রোববার রাত সাড়ে বারোটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে রাতেই  ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 স্থানীয়রা জানান, বাজারে নিজের বাড়ির পাশেই  ইমরান হোসেনের পোল্ট্রি  ফার্ম ও  মুদি দোকান রয়েছে। বাড়ির এক পাশে তিনি গবাদিপশু পালনও করেন। 
তুষার হোসেন নামে স্থানীয় একব্যক্তি জানান, তারা রাত পৌনে একটার দিকে আগুনের ঘটনাটি জানতে পারেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিই। এরপর তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের ঘটনাটি ঘটেছে সেটি বলতে পারছি না।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, রাতের খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে যায়। সাড়ে বারোটার দিকে ঘরে ধুয়ার গন্ধে ঘুম ভাঙে। পরে দেখছি আগুন জ্বলছে। তিনি জানান, এই আগুনে তাঁর পোল্ট্রি ফার্মের প্রায় শতাধিক ব্রয়লার মুরগী ও ঘর, মুদি দোকান ও গোয়ালঘর ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কীভাবে আগুনের সূত্রপাত সেটি না বলতে পারলেও মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িযে পড়ে বলেও তিনি জানান।
হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শেখ আব্বাস আলী বলেন, জরুরিসেবা ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে রাত পৌনে একটার দিকে সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনি।  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
তিনি আরও বলেন, শর্টসার্কিটে প্রথম মোটরসাইকেল আগুন লাগে।  এরপর সেটি পুরো এলাকা ছড়িয়ে পড়ে বলে ধারণা করছি।

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা