নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা
মানিকগঞ্জের সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারির সরকারি ফি ১১৭০ টাকার পরিবর্তে অতিরিক্ত ৬০ হাজার টাকা নেওয়া ও প্রতারণার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী।
রোববার (২৩ আগস্ট) দুপুর ৩টার দিকে এ অভিযোগের বিষয়টি নিয়ে আটিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে নায়েব সুশীল চন্দ্র মণ্ডল ও কম্পিউটার অপারেটর সিদ্দিকুর রহমানের সঙ্গে ইউসুফ আলীর মুখোমুখি বাকবিতণ্ডা হয়। এ সময় ইউসুফ আলী তার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুলে বিষয়টির ব্যাখ্যা চান। এক পর্যায়ে অফিসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ভুক্তভোগী ইউসুফ আলীর দাবি, বাবার মৃত্যুর পর জমি খারিজ করতে আটিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। এ সময় তাকে বিভিন্ন খরচের কথা বলে এক লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। পরে দর-কষাকষির পর তার কাছ থেকে ৬০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ইউসুফ আলী বলেন, ভূমি অফিসের ওয়াসীম নামে এক ব্যক্তি তার কাছ থেকে ওই টাকা নিয়ে অফিসের নায়েব সুশীল চন্দ্র মণ্ডলের হাতে তুলে দেন। তার অভিযোগ, জমি খারিজের সরকারি ফি যেখানে মাত্র ১ হাজার ১৭০ টাকা, সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে ৬০ হাজার টাকা। ভুক্তভোগী ইউসুফ আলীর অভিযোগ, শুধু খারিজের টাকা নয়, জমির কাগজপত্র নিয়েও তাকে বিভ্রান্ত করা হয়েছে। জমির প্রকৃত হিসাব ও দলিলের বিষয়েও অসঙ্গতি পেয়েছেন বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুশীল চন্দ্র মন্ডল বলেন, তিনি এবং তার অফিস সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। তিনি কোনো টাকা-পয়সা নেননি। ইউসুফ আলী কার হাতে টাকা দিয়েছেন, সে বিষয়েও তিনি অবগত নন বলে দাবি করেন।
এদিকে আটিগ্রাম ভূমি অফিসের কম্পিউটার অপারেটর সিদ্দিকুর রহমান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন বলেন, যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে এবং সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied