ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ৩:৫৯

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কাভার্ড ভ্যানের গতিরোধ করে অস্ত্র দেখিয়ে প্রায় ৩৩০ কেজি প্রক্রিয়াজাতযোগ্য চুল ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাভার্ড ভ্যানের চালক ও ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাই হওয়া কোটি টাকা মূল্যের ২৩ বস্তা চুল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ঢাকা থেকে ২৩ বস্তায় ৩৩০ কেজি চুল কিনে প্রক্রিয়াজাতকরণের জন্য দামুড়হুদার কার্পাসডাঙ্গার একটি কারখানায় কাভার্ড ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। গত ২২ আগস্ট দুপুরে গাড়িটি কোষাঘাটা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত চালক ও সংশ্লিষ্টদের জিম্মি করে সব চুল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও দামুড়হুদা থানা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে ঘটনার সাথে চালক ও ম্যানেজারের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট রাতে চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া ২৩ বস্তা চুল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দামুড়হুদার কার্পাসডাঙ্গার মো. বকুল হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৭) এবং কানাইডাঙ্গা গ্রামের মো. শুকুর আলীর ছেলে সানোয়ার হোসেন সান্টু (৩৯)। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা