ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ৪:৪৪

বান্দরবান পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবাসহ নয়ন চৌধুরী (৫০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নয়ন চৌধুরীর বিরুদ্ধে আগেরও ১১টি মাদক মামলা রয়েছে।

​সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে বান্দরবান সদর থানার একটি বিশেষ দল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানার এসআই (নিরস্ত্র) রহিত কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল মেম্বার পাড়াস্থ রঞ্জিত চৌধুরীর বাড়ির ভাড়া বাসার সামনে অভিযান চালায়। এ সময় নয়ন চৌধুরীকে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত নয়ন চৌধুরী মৃত অরুন চৌধুরী ও বাসনা চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার ভাড়া বাসায় অবস্থান করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা