ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ৪:৪৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের লক্ষ্মীপুর গ্রামের নাচোল-আমনুরা সড়ক সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৯ বছরের এক আদিবাসী তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানদের চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) বেলা শুয়া ১১টার দিকে ওই এলাকায় দুইজন পেশাদার ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ওই ইলেকট্রিশিয়ানদের নির্দেশে ভুক্তভোগী সাধারণ তরুণকে বাঁশ কাটার কাজে লাগানো হয়। কাঁচা বা অসাবধানতাবশত বাঁশ কাটার সময় তা সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে তরুণটি ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।
 
নিহত ব্যক্তি উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মাসনা গ্রামের বাজুন হাসদার ছেলে সোহেল হাসদা, তিনি তরুণ আদিবাসী সম্প্রদায়ের সদস্য ছিলেন। এক লহমায় একটি উদীয়মান তরুণের এমন অকাল ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারসহ স্থানীয়দের মাঝে গভীর ক্ষোভ ও বেদনার সৃষ্টি হয়েছে।
 
এলাকাবাসীর দাবি, পেশাদার ইলেকট্রিশিয়ানদের দায়িত্বে অবহেলা, অনিয়ম ও চরম অসতর্কতার কারণেই একজন নিরীহ তরুণের অমূল্য জীবন ঝরে গেল। নিরাপত্তার কোনো সঠিক ব্যবস্থা না করে সাধারণ একজন মানুষকে দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো চরম দায়িত্বজ্ঞানহীনতা।
 
ঘটনার পর সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। যদি তদন্তে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলা বা গাফিলতি প্রমাণিত হয়, তবে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে নিহত তরুণের পরিবার ন্যায়বিচার পায় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
 
এই বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল  চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় 
আইনগত কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’