ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ৪:৪৭

ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে মাংস বিক্রির অভিযোগে বাবুল কসাই নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কালামপুর বাজারের তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন।

অভিযান সূত্রে জানা যায়, কালামপুর বাজারের তিন রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি না মেনে খোলা পরিবেশে মাংস বিক্রি করে আসছিলেন ওই ব্যবসায়ী। এতে মাংস ধুলাবালি, ময়লা ও বিভিন্ন জীবাণুর সংস্পর্শে আসার পাশাপাশি ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হচ্ছিল।
অভিযানের সময় বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাজারে নিয়মিত মাংস বিক্রি হলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেক ব্যবসায়ীর উদাসীনতা রয়েছে। খোলা জায়গায় মাংস ঝুলিয়ে রাখায় ধুলাবালি ও মাছি বসার কারণে এসব মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

অভিযানের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে বাজারে মাংস বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মাংস বিক্রি এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার