ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ভারতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ২:৪০

আইপিএলের ১৪তম আসরের ফাইনাল খেলা শেষ। এর কয়েকঘন্টার মধ্যেই এসেছে ভারতীয় ক্রিকেটের সবথেকে বড় খবর। যদিও এই জল্পনা চলছিল কয়েক দিন ধরেই। তবে এবার সে জল্পনা সত্য হতে যাচ্ছে। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রশিক্ষকের গুরু দায়িত্ব পাচ্ছেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

ভারতের অনূর্ধ্ব-১৯ স্তরে সাফল্যের সঙ্গে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন দ্রাবিড়। মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, ঋষভ পন্থের ক্রিকেটারদের নিজের হাতে গড়ে তুলেছেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল রাহুল দ্রাবিড়।

সেই দ্রাবিড়ই এখন বিরাট-রোহিতদের প্রধান কোচ হতে যাচ্ছেন। একদিকে যখন দুবাইয়ে জমজমাট ফাইনাল চলছে ঠিক তখনই অন্যদিকে সৌরভ-জয় শাহ জুটি বেছে নিলেন ভারতীয় ক্রিকেটের জন্য রাহুল দ্রাবিড়কে। 

ভারতীয় মিডিয়া টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাহুল দ্রাবিড়ও বিসিসিআইকে জানিয়েছেন যে তিনি এই গুরু দায়িত্ব সামলাবার জন্য প্রস্তুত। কিছুদিনের মধ্যেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদ থেকে ইস্তফা দেবেন দ্রাবিড়।

এছাড়া বোলিং কোচ হিসেবে সাবেক ভারতীয় পেসার পরশ মামরেকে নির্বাচিত করেছে বিসিসিআই। ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন বিক্রম রাঠোর।

সূত্র : হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি