ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ১১:৫৭

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এলো বড় স্বস্তির খবর। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একইসঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না—বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে অবহিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর (২০২৫) ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং জরুরি প্রয়োজন মেটাতে নতুন এই সুবিধা দেওয়া হচ্ছে।

এর ফলে আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল টাকা চলমান স্কিমের নির্ধারিত বিধিনিষেধের বাইরে থেকেও প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মুনাফায় থাকছে না কোনো কর্তন এমনটা জানি কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না। তবে বিষয়টি নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। এ বিভ্রান্তি দূর করতে কোনো আমানতকারীর মুনাফা যে কাটা হবে না, তা অবিলম্বে সব গ্রাহককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার নির্দেশনা দেন গভর্নর।

প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন এই ইসলামী ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে তাদের স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করার তাগিদ দেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

aliul / aliul

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম

জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার

নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই

আলোচনা ছাড়াই এক বছরে বিকডার তিন দফা চার্জ বৃদ্ধি