ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটিয়ায় শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে 'মরিয়ম খাদেমী' পাঠাগার উদ্বোধন


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ১২:১৪

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে জ্ঞানমূলক ও সৃজনশীল বই পড়ার সুযোগ করে দিতে চট্টগ্রামের পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ‘মরিয়ম খাদেমী পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সমাজসেবক ও রাজনীতিবিদ শওকত হোসেন খাদেমীর অর্থায়নে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়।

সোমবার বিকেলে বিদ্যালয়ের পাঠাগারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতা, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের বইয়ের নেশা হতে হবে।” জ্ঞান অর্জন, মেধার বিকাশ এবং নিজেদের আলোকিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি খোরশেদ আলম, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সদস্য মিশকাত আহমেদসহ অনেকে।

এ সময় পাঠাগারটির অর্থায়নকারী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শওকত হোসেন খাদেমী, বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই পাঠাগারে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন জ্ঞানমূলক, সাহিত্য ও সৃজনশীল বই পড়ার সুযোগ পাবে। এতে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে ওঠার পাশাপাশি জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। শিক্ষার্থীদের বইমুখী করতে পাঠাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান