শিক্ষার্থীদের শপথ পড়ালেন বরিশালের জেলা প্রশাসক
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার।
আজ বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল এন্ড কলেজে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন কর্মসূচী শুরুর পূর্বে প্রতিষ্ঠানের শহীদ মিনার প্রাঙ্গনে দাঁড়িয়ে তিনি (জেলা প্রশাসক) শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা দেশের প্রতি আনুগত্য, দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা প্রশাসকের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশীদ, প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, প্রভাষক রাজা রাম সাহা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক
পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার
ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ
আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জকে আধুনিক মডেল স্টেশন করা ও ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা
নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার
সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি
Link Copied