ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দুর্ভোগের নাম নবীনগর কলেজপাড়া সড়ক, জমি বিরোধ মেটাতে শুক্রবার সালিশ


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ১২:১৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার কলেজপাড়া সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘ সময় পানি জমে থাকায় তা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে প্রতিদিন ওই সড়ক দিয়ে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়োবৃদ্ধ ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কের দুপাশের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণেই জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।
পৌরসভার মাঝিকাড়া গ্রামের বাসিন্দা মোয়াজ্জেমের দাবি, বর্তমান সড়কটির প্রায় ৭০ শতাংশ জমি তাঁর পারিবারিক বা পৈত্রিক সম্পত্তির অন্তর্ভুক্ত। তিনি বলেন, সড়কটি অন্তত ১৫ ফুট প্রশস্ত করা এবং প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা গেলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। তবে ড্রেন নির্মাণ ও সড়ক প্রশস্ত করার জন্য প্রয়োজনীয় জায়গা দিতে পাশের জমির মালিকেরা রাজি হচ্ছেন না বলে অভিযোগ তাঁর।
মোয়াজ্জেম বলেন, “আমার বাবার দলিলে সড়কসংক্রান্ত দুটি স্পষ্ট অংশের উল্লেখ রয়েছে। প্রতিপক্ষের কাছে জমির কাগজপত্র বা দলিল দেখতে চাওয়া হলেও তারা তা দেখাতে অস্বীকৃতি জানিয়েছে।”
এ ঘটনায় প্রতিকার চেয়ে সম্প্রতি তিনি নবীনগর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
অন্যদিকে জমি সংক্রান্ত বিরোধের অপর পক্ষের মনির মিয়া বলেন, “আমাদের ১৯১১ দাগে ১১ শতক জায়গার দলিল রয়েছে, যা দুটি ভাগে বিভক্ত। তবে পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আগামী শুক্রবার বিষয়টি মীমাংসার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।”
অভিযোগের ভিত্তিতে গত ২৪ আগস্ট দুপুরে নবীনগর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে উভয় পক্ষকে নিয়ে আগামী শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় নবীনগর থানায় একটি সালিশ বৈঠকের দিন নির্ধারণ করা হয়।
এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় জমি ও সড়ক সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটবে। পাশাপাশি দ্রুত সড়কটি সংস্কার ও প্রশস্ত করে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ