ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উন্নয়ন সোসাইটির সংবর্ধনা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করা, ভবিষ্যৎ জীবনের লক্ষ্য নির্ধারণে দিকনির্দেশনা দেওয়া এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও সময়ানুবর্তিতার গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়। সোমবার (২৪ আগষ্ট) সকালে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির উদ্যোগে অঙ্কুর কালচারাল সেন্টারে এ সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনারের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০৫ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা ও জলবায়ু বিশেষজ্ঞ ড. মাহমুদুল ইসলাম সেলিম। প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুল ইসলাম সেলিম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জিপিএ-৫ অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য, তবে এটিই জীবনের চূড়ান্ত অর্জন নয়। শিক্ষাজীবনের এই সাফল্যকে ভবিষ্যতের বড় অর্জনের ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে। জীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; নিজেদের মানবিক, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশের জন্য কাজ করার মানসিকতা তৈরি করে ভবিষ্যতে নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সেমিনারে ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’-এর প্রতিনিধিরা শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, সময়ানুবর্তিতা, জীবনের লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্য অর্জনে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তারা বলেন, একজন শিক্ষার্থীর জীবনে সময়ের মূল্য অপরিসীম। নির্দিষ্ট লক্ষ্য স্থির করে সময়কে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আত্মবিশ্বাস, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধরে রাখার পরামর্শ দেন। একই সঙ্গে সামাজিক দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজ এর অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাংচুয়ালিটির স্বপ্ন দ্রষ্টা মেফতাউল ইসলাম মিলন, বঙ্গসোনার হাট ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার, মুভমেন্ট ফর পাংচুয়ালিটির চিফ কোঅর্ডিনেটর মাহাফুজুল ইসলাম কিরন, ভূরুঙ্গামারী থানার এসআই সাইফুল ইসলাম সহ অভিভাবক, শিক্ষার্থী, মুভমেন্ট ফর পাংচুয়ালিটির অন্যান্য প্রতিনিধি বৃন্দ , প্রমুখ। অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও নিজেদের যোগ্যতা দিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির এমন উদ্যোগকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ ধরনের মোটিভেশনাল আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার