ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা আওয়ামীলীগ নেতা গ্রেফতার


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ১২:২১

কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ইউনুস আলী (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। 
‎সোমবার (২৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা গ্রামে অভিযান চালিয়ে ইউনুস আলীকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে।
‎পুলিশ জানায়, গত বছরের ১২ই নভেম্বর রাতে  উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা ব্রীজের পূর্বে মোগলবাসা গামী পাকা রাস্তায় গোড়াই ছোট ড্রেন ব্রীজের উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আ.লীগের ডাকা ১৩ই নভেম্বরের লকডাউন সফল করার লক্ষ্যে পেট্রোল দিয়ে টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইউনুস আলীসহ নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক আসামি ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তবকপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সক্রিয় সদস্য।
‎এ বিষয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান