সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার
ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান (পিপিএম-সেবা)-এঁর দুরদর্শী দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) গাজীপুরের টঙ্গী থানা এলাকা ও মাগুরা সদর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৯ জুন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন এলাঙ্গী বাজার এলাকায় একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা যশোর থেকে শাপলা পরিবহনে কোটচাঁদপুরে ফেরার পথে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ডাবের পানি পান করে অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে, তার স্বামী বাসে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। সেসময়, অজ্ঞাত অজ্ঞান পার্টির সদস্যরা ভিকটিমের পরিহিত স্বর্ণের চেইন, আংটি ও খাড়ু লুণ্ঠন করে পালিয়ে যায়।
এই ঘটনায় ৩০ জুন কোটচাদপুর থানা ভুক্তভোগী'র স্বামী বাদী হয়ে ৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোড ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং-১৯/৩০ জুন।
পরবর্তীতে, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান ঘটনার রহস্য উৎঘাটন ও সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় বিশেষ তদন্ত টিম ঘটনা সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার টংগী থানা এলাকা ও মাগুরা জেলার সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির দুই সক্রিয় সদস্য খুলনার ফুলতলা দামোদর এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে, দুলাল হাওলাদার (৪০) ওরফে মলম দুলাল ও মাগুরা সদরের হাসেম খানের ছেলে মোঃ তিলক খান (৪৪) ব্যক্তিদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে অপরাধ সংঘটনের (অজ্ঞান পার্টির) মামলা রয়েছে।
এই চক্রের বাকি সদস্যদের বিষয়েও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied