সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধার অভিযোগ, শিক্ষকের ব্যাখ্যা চাওয়ার উদ্যোগ
নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা ও অসদাচরণের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক ঝুটন চৌধুরীর বিরুদ্ধে। গত সোমবার (২৪ আগস্ট) বিদ্যালয়ে পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা প্রতিনিধি যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি কামাল হোসেন, একুশে টেলিভিশনের প্রতিনিধি মনোরঞ্জন সরকার, চ্যানেল ওয়ানের প্রতিনিধি রানা আকন্দ এবং খালিয়াজুরী প্রেসক্লাবের আহ্বায়ক হাবিবুল্লাহসহ কয়েকজন সাংবাদিক বিদ্যালয়ে যান। প্রধান শিক্ষক শুক্লা রাণী রায়ের অনুমতি নিয়ে তারা শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তথ্য ও ভিডিও সংগ্রহ করছিলেন।
এ সময় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর কাছে বিদ্যালয়ের মিড-ডে মিল বিষয়ে জানতে চাইলে উপস্থিত সহকারী শিক্ষক ঝুটন চৌধুরী এক সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেন এবং তথ্য ও ভিডিও সংগ্রহে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে উপস্থিত অন্য সাংবাদিকরা ওই শিক্ষকের হাত থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেন।
অভিযোগ রয়েছে, এ সময় সহকারী শিক্ষক ঝুটন চৌধুরী সাংবাদিকদের বলেন, তার অনুমতি ছাড়া বিদ্যালয়ে ভিডিও ধারণ বা কোনো তথ্য সংগ্রহ করা যাবে না। এমনকি বিদ্যালয়ের তথ্য নিতে হলে আগে তার অনুমতি নিতে হবে বলেও তিনি দাবি করেন। একপর্যায়ে তিনি বলেন, ‘‘এখানে বর্তমান সরকারের স্বয়ং প্রধানমন্ত্রী এলেও আমার অনুমতি নিয়ে বিদ্যালয়ে ঢুকতে হবে। কারণ আমি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।’’
এ সময় ওই শিক্ষক সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং প্রধান শিক্ষককে পুলিশ ডাকতে বলেন বলেও অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত বিএনপি নেতা মো. রতন মিয়া বলেন, সাংবাদিকদের কাজে শিক্ষকের বাধা দেওয়া উচিত হয়নি। সাংবাদিকরা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেন। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, তারা প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করছিলেন। কিন্তু সহকারী শিক্ষক ঝুটন চৌধুরী তাদের কাজে বাধা দিয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং অশোভন আচরণ করেন। এতে তারা অপমানিত বোধ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা দাবি করেন।
সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষক জানান, বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে ভিডিও ধারণ করার সময় আমি তার পরিচয় জানতে চাই ও আইডি কার্ড দেখাতে বলি। কিন্তু তিনি তা না করে আমার সাথে অশোভন আচরণ করায় আমি মোবাইল নেওয়ার চেষ্টা করি। বিভিন্ন মিডিয়ার গণ মাধ্যমকারী বিশেষ করে জেলার প্রিন্ট / ইলেকট্রনিক্স মিডিয়ার তাদের লগোসহ মাইক্রোফোন থাকার পরও তাদের পরিচয় জানা বা তথ্য সংগ্রহে বাধা কতটুকু সুমচিত হয়েছে। জানতে চাইলে ওই অভিযুক্ত শিক্ষক বলেন,ইলেকট্রনিক্স মিডিয়ার কোন প্রতিনিধি তখন ছিলেন না।পরে জানতে পারলাম তিনি স্থানীয় গণমাধ্যম কর্মী। তার সাথে কোন আইডি কার্ড বা পরিচয় বহন করার মত কিছুই ছিল না। আপনি বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী আসলেও আপনার অনুমতি নিয়ে স্কুল প্রবেশ করতে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন ধরণের কোন কথাই বলিনি, এটা তাদের বানানো কথা।
স্থানীয় গণমাধ্যম কর্মী অত্র উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক হাবিবুল্লাহ অভিযুক্ত শিক্ষকের আনীত অশালীন আচরণ অস্বীকার করে বলেন, এখন কথা কথাই বলবে। আপনাকে সে তো চিনে না, সেই জন্য ভিডিও ধারণ করার সময় বাধা দিয়েছিল, এমন প্রশ্নের জবাবে তিনি এসব ভিত্তিহীন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা রাণী রায় বলেন, ‘‘এটি খুবই দুঃখজনক বিষয়। সাংবাদিকরা আমার অনুমতি নিয়েই বিদ্যালয়ে এসেছিলেন। তবে ইলেকট্রনিকস / প্রিন্ট মিডিয়ার জেলা প্রতিনিধিগণ আমার সম্মুখেই বসা ছিলেন। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তা স্থানীয় গণ মাধ্যম কর্মী হাবিবুল্লাহ সাথে ঘটেছে। ক্লাস চলাকালীন সময়ে ঝুটন ক্লাসে ছিলেন। ক্লাসে পরীক্ষা চলাকালীন সময়ে ভিডিও ধারণ করার সময় ঘটনাটি ঘটে। তবে জেলা প্রতিনিধিদের সাথে এমন কোন ঘটনা ঘটেনি। তবে তিনি জানান মিডিয়ার সংবাদ কর্মীদের আর কোনো শিক্ষকের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সহকারী শিক্ষক ঝুটন চৌধুরীর আচরণের জন্য আমি দুঃখিত ও লজ্জিত। আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তারপর আজকে দেখছি বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হচ্ছে যা হতাশাজনক।
খালিয়াজুরী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদর বলেন, ‘‘এটি খুবই দুঃখজনক ঘটনা। সাংবাদিকরা জাতির বিবেক। তারা যেকোনো সময় যেকোনো বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় ফোন দিয়েছিলেন। অভিযুক্ত শিক্ষকের কাছে লিখিত আকারে ব্যাখ্যা চাওয়া হবে। তার লিখিত জবাব পাওয়ার পর ঊর্দ্ধতন কর্তৃপক্ষের পাঠানো হবে। তারপর ঊর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, ‘‘আমি ঘটনাটি শুনেছি। এটি খুবই দুঃখজনক। আমি ঘটনার তীব্র নিন্দা জানাই। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদরকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী