ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সরকারি কোয়ার্টারের দেড় লাখ টাকা ভাড়া বকেয়া: কুড়িগ্রামের প্রকৌশলীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ১:১৮

কুড়িগ্রামে উপজেলা প্রকৌশলী মো. ফিরোজুর রহমানের বিরুদ্ধে সরকারি কোয়ার্টারের বাসাভাড়া ও বিদ্যুৎ বিল বাবদ প্রায় দেড় লাখ টাকা বকেয়া রেখে রাজস্ব তসরুপের অভিযোগ উঠেছে। চিলমারী ও কুড়িগ্রাম সদর—দুই কর্মস্থলে মোট ৩ বছর ১০ মাস সরকারি আবাসনে বসবাস করলেও তিনি নিয়মিত ভাড়া পরিশোধ করেননি। বকেয়া আদায় না হওয়ায় তাঁর বিরুদ্ধে সরকারি দাবি আদায় আইনে সার্টিফিকেট মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

অনুসন্ধানে জানা যায়, চিলমারী উপজেলায় কর্মরত থাকা অবস্থায় প্রকৌশলী ফিরোজুর রহমান ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ২ বছর ৪ মাস উপজেলা পরিষদের ‘ঘাঘট-০১’ কোয়ার্টারে বসবাস করেন। কিন্তু ৮১ হাজার টাকা ভাড়া বকেয়া রেখেই তিনি বদলি হয়ে যান। বারবার তাগাদা দেওয়ার পরও বকেয়া পরিশোধ না করায় চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মাহবুবুল হাসান গত ২৬ জুলাই ৭ দিনের সময় দিয়ে চিঠি প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়েও তিনি অর্থ পরিশোধ করেননি।

এদিকে ২০২৫ সালের ১ মার্চ থেকে কুড়িগ্রাম সদর উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগদানের পর এলজিইডি কমপ্লেক্সের অফিসার্স কোয়ার্টারে ওঠেন তিনি। সেখানেও নিয়মিত ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধের শর্ত থাকলেও বিগত দেড় বছরে কোনো অর্থ জমা দেননি। এলজিইডির হিসাব শাখা সূত্রে জানা যায়, সেখানে তাঁর বাসাভাড়া ও বিদ্যুৎ বিল বাবদ আরও প্রায় ৭৫ হাজার টাকা বকেয়া পড়েছে।

অভিযোগের বিষয়ে প্রকৌশলী মো. ফিরোজুর রহমান বকেয়ার কথা স্বীকার করে বলেন, চিলমারীতে অন্য এক কর্মকর্তার সাথে সমন্বয়হীনতার কারণে বিলম্ব হয়েছে এবং কুড়িগ্রামের বাসাভাড়াও তিনি সময়মতো পরিশোধ করে দেবেন বলে দাবি করেন।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান জানান, সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই; নির্ধারিত সময়ে বকেয়া না দিলে আইনানুগ ব্যবস্থা ও সার্টিফিকেট মামলা দায়ের করা হবে। কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলামও বকেয়া অর্থ খতিয়ে দেখে তা দ্রুত আদায়ের আশ্বাস দিয়েছেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান