ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ৩:৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা শেয়ারের মধ্যে প্রায় পৌনে ৩১ লাখ শেয়ার তার ছেলে সৈয়দ নাসিম মনজুর ও মেয়ে মুনিজ মনজুরের মধ্যে সমানভাবে হস্তান্তর করা হবে। অর্থাৎ বাবার রেখে যাওয়া এসব শেয়ারের ৫০ শতাংশ করে পাবেন ছেলে-মেয়ে।

মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি।

ডিএসইতে ২৩ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত আগের সংবাদের ধারাবাহিকতায় কোম্পানিটি জানিয়েছে, প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা অবশিষ্ট ৩৭ লাখ ৭৪ হাজার ৩৯৪টি শেয়ারের মধ্যে ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তার দুই নমিনির হিসাবে স্থানান্তর করা হবে।

এই শেয়ারের ৫০ শতাংশ পাবেন ছেলে সৈয়দ নাসিম মনজুর এবং বাকি ৫০ শতাংশ পাবেন মেয়ে মুনিজে মনজুর। হিসাব অনুযায়ী, দুজনের প্রত্যেকেই ১৫ লাখ ৩১ হাজার ৮১৬টি করে শেয়ার পাবেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারের আজকের বাজারদর বিবেচনায় দুই ছেলে-মেয়ের যে পরিমাণ শেয়ার পাবেন, তার সম্মিলিত দাম দাঁড়াবে প্রায় ৪ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ প্রত্যেকে ২ কোটি সাড়ে ৫ লাখ টাকার সমপরিমাণ পাবেন।

সৈয়দ নাসিম মনজুর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন পরিচালক। আর মুনিজ মনজুর ব্যাংকটির একজন স্পনসর। ব্যাংকটির তথ্য অনুযায়ী, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে শেয়ারগুলো দুই নমিনির সংশ্লিষ্ট হিসাবে হস্তান্তর করা হবে।

এর আগে সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডে প্রয়াত এই উদ্যোক্তার নামে থাকা মোট ১১ লাখ ৫০ হাজার ৪৯৫টি শেয়ার তার এই উত্তরাধিকারী দুই সন্তানের নিকট হস্তান্তর করা হয়েছে। এই কোম্পানিটির উদ্যোক্তা হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সৈয়দ মঞ্জুর এলাহী।

aliul / aliul

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে

নতুন আমদানি নীতি চালু করলো সরকার

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক

পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

রিজেন্ট টেক্সটাইলের পাঁচ পরিচালককে শতকোটি টাকা অর্থদণ্ড