গাইড ওয়াল না থাকায় ভেঙে পড়ছে সড়কের পাড়, মরণফাঁদে কাজীর চর-মিতালী বাজার সড়ক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের -মিতালী বাজার-চর কাচিয়া সড়কের প্রায় হাফ কিলোমিটার গাইড ওয়াল না থাকায় রাস্তার পাড় ভেঙে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অতিবৃষ্টিতে সড়কের পাশের মাটি ধসে পড়ায় কোথাও কোথাও রাস্তার একাংশ ভেঙ্গে গেছে। এতে সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষক - শিক্ষার্থী নিয়মিত এ সড়কে যাতায়াত করে । সড়কের পাড় ধসে যাওয়ায় শিক্ষার্থীসহ পথচারীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের এক পাশে খাল থাকলেও সেখানে প্রয়োজনীয় গাইড ওয়াল নির্মাণ করা হয়নি। অতিবৃষ্টিতে খালের পানি ও স্রোতের কারণে সড়কের পাশের মাটি সরে গিয়ে বড় অংশজুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে। কোথাও সড়কের পিচের নিচের মাটি বেরিয়ে গেছে, আবার কোথাও রাস্তার কিনারা ভেঙে খালের দিকে ধসে পড়েছে। এতে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
এছাড়াও সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুৎ এর পিলারের গোড়ার মাঠি সড়ে গিয়ে পিলারগুলো পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার আশংকা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন , "ঠিকাদারের অবহেলা ও যথাযথভাবে গাইড ওয়াল নির্মাণ না করেই সড়কের কাজ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে অতিবৃষ্টিতে রাস্তার পাড় ধসে পড়লে স্থানীয়রা নিজেদের উদ্যোগে ও সহযোগিতায় কয়েকটি স্থানে প্রাথমিকভাবে সংস্কার করেছেন। তবে এতে স্থায়ী সমাধান হয়নি।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, সড়কের পাশে খাল থাকায় গাইড ওয়াল ছাড়া রাস্তার কাজ করায় বর্ষা মৌসুমে পাড় ভেঙে যাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে দুর্ঘটনাও ঘটেছে। দ্রুত সড়কটি সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এক শিক্ষার্থী বলেন, “এই সড়ক দিয়ে যাতায়াত করতে ভয় লাগে। বৃষ্টি হলে রাস্তার পাড় আরও ভেঙে যায়। দ্রুত এটি ঠিক করা দরকার।”
স্থানীয়দের দাবি, সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কার করে খালের পাশে প্রয়োজনীয় গাইড ওয়াল নির্মাণ করতে হবে। একই সঙ্গে নিম্নমানের কাজ বা নির্মাণে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষার পানিতে সড়কের আরও অংশ ধসে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তাই জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা।
রায়পুর উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী বলেন," আমি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্তা নিব।"
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার বলেন," আপনাদের মাধ্যমে জেনেছি ,স্থানীয়রা যদি লিখিত আবেদন করে তাহলে এলজিইডির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবং এই বিষয়ে মাসিক মিটিংএ আলোচনা করা হবে।"
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা