ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাজারহাট ইউনিয়নে ৭টি রাস্তা নির্মাণ প্রকল্প পরিদর্শন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ৩:৪২

কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়নে রাস্তা নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৭টি স্থান সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও রাজারহাট ইউনিয়ন পরিষদ প্রশাসক এ.টি.এম রিয়াসাদ ।

মঙ্গলবার ২৫ আগস্ট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রস্তাবিত এসব উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন করা হয়। এ সময় প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা, রাস্তার অবস্থান ও স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়।
রাজারহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নথি অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে ভূমি হস্তান্তর করের ১ শতাংশ প্রকল্পের তালিকায় এসব উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছে ৯ নম্বর ওয়ার্ডের দুধখাওয়ায়া মৌজার উমরের বাড়ি পুকুরপাড়ে গাইড ওয়াল নির্মাণ, ৩ নম্বর ওয়ার্ডে কিশামত পুনকর স্বপন প্রফেসরের বাড়ি থেকে আতিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণ, ৬ নম্বর ওয়ার্ডের পোদ্দারপাড়া নিপেনের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তা সিসি করণ, ৮ নম্বর ওয়ার্ডের দুর্গাচরণ মহাশ্মশানের নিকট অজয় মাস্টারের পুকুরপাড়ে গাইড ওয়াল নির্মাণ, ৮ নম্বর ওয়ার্ডের দেবীচরণ বাতেনের বাড়ি থেকে মানিক মিলিটারির বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণ, ৫ নম্বর ওয়ার্ডের ছাট মল্লিকবেগ মৌজার মাসুদের বাড়ি থেকে পারুলের বাড়ির সীমানা পর্যন্ত রাস্তা সিসি করণ এবং ১ নম্বর ওয়ার্ডের মেকুরটারি মৌজার তেলীপাড়া হাসপাতালগামী রাস্তায় রেজার দোকান থেকে মোজাদ্দিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণ।

এসময় আরো উপস্থিত ছিলেন ৩ নং রাজারহাট ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেন ও ২ নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম সহ স্থানীয় জনগণ 

স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে ইউনিয়নের বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের চলাচলে সুবিধা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান