ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ৩:৪৬

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, নবীনদের ফুল দিয়ে বরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এম এইচ আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ তাহমিনা আশরাফী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান (শুক্কুর) এবং সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মিরন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি আসাদ) এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্য সচিব গাজী সালাউদ্দিন আহমেদ। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষাজীবন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধও একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আরও আনন্দমুখর করে তোলে। নবীন শিক্ষার্থীরাও সহপাঠীদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ নবীনবরণ অনুষ্ঠান ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, শুভেচ্ছা বিনিময়, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে ওঠে। পরে কলেজ ক্যাম্পাসে বনজ ও ফলজ গাছ লাগান। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার