মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন
ফরিদপুরের মধুখালীতে এই প্রথম মো. মাসুদুর রহমানের, ( ইউএনও ) উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্য ডিসি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ৭১ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীর হাতে কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সঞ্চিতা’ এবং একটি করে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মধুখালী উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে মধুখালী উপজেলার ৫৩টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এসএসসিতে জিপিএ-৫ অর্জন তোমাদের জীবনের প্রথম ধাপের একটি বড় সাফল্য। এখন সামনে তোমাদের আরও গুরুত্বপূর্ণ সময়। আগামী দুই বছর, অর্থাৎ এইচএসসি পর্যায়ের পড়াশোনায় তোমাদের অত্যন্ত মনোযোগী হতে হবে। এই সময়ে ভালোভাবে পড়াশোনা করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারলে ভবিষ্যৎ পথচলা কঠিন হয়ে যেতে পারে।”
তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ করে নিতে হবে।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের স্বপ্ন বড় করার আহ্বান জানিয়ে বলেন, “তোমাদের প্রত্যেকের জীবনে একটি লক্ষ্য থাকা দরকার। সেই লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। মেধা ও পরিশ্রমের মাধ্যমে তোমরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত ৭১ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থ ও বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
মনপুরার মেঘনায় ১৬ কেজির কোড়াল ২৪ হাজার টাকায় বিক্রি
স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা
বরগুনায় ট্রলারডুবি ২২ ঘণ্টাপর ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত- ৮
মেহেরপুর জেলা বিএনপি 'র সঙ্গে কৃষক ঐক্য ফাউন্ডেশন নেতার সৌজন্য সাক্ষাৎ
মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন
টঙ্গী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ
রাজারহাট ইউনিয়নে ৭টি রাস্তা নির্মাণ প্রকল্প পরিদর্শন
নাগরপুরে নিখোঁজ কলেজছাত্রের মাটিচাপা লাশ উদ্ধার, মূল পরিকল্পনাকারী অনিক গ্রেফতার
ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ
বিলাইছড়িতে চারা বিতরণ
বাউসা টাওরিপাড়ায় অসহায় বৃদ্ধ বাবাকে স্টেচার উপহার দিলেন শামীম সরকার
গাইড ওয়াল না থাকায় ভেঙে পড়ছে সড়কের পাড়, মরণফাঁদে কাজীর চর-মিতালী বাজার সড়ক