ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মেহেরপুর জেলা বিএনপি 'র সঙ্গে কৃষক ঐক্য ফাউন্ডেশন নেতার সৌজন্য সাক্ষাৎ


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ৩:৪৮

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজলুম কৃষক জাহিদ ও আমঝুপি ৬নং ইউপি সদস্য আব্দুল মজিদ মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সোমবার রাতে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষির উন্নয়ন, এলাকার সার্বিক পরিস্থিতি ও জনসাধারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “কৃষক দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে কৃষি উপকরণের সহজলভ্যতা, ন্যায্যমূল্য এবং কৃষিপণ্যের সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। বিএনপি সবসময় সাধারণ মানুষ ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে আসছে। ভবিষ্যতেও কৃষক ও জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে হবে।”

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজলুম কৃষক জাহিদ বলেন, “কৃষকরা দেশের মানুষের খাদ্যের জোগান নিশ্চিত করলেও বিভিন্ন সময়ে তারা নানা সমস্যার মুখোমুখি হন। সার, বীজ, সেচসহ কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে রাখা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। কৃষকের অধিকার ও দাবি নিয়ে আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি। কৃষকদের কল্যাণে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের সহযোগিতা প্রয়োজন।”

এ সময় আমঝুপি ৬নং ইউপি সদস্য আব্দুল মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান