ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দির নোয়াদ্দা স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনে বাবুল খন্দকারের উদ্যোগ


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৫-৮-২০২৬ বিকাল ৫:২০

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী ও খানেবাড়ি গ্রামের কৃতি সন্তান বাবুল খন্দকার।

সোমবার (২৪ আগস্ট) সকালে তিনি নিজ উদ্যোগে বিদ্যালয়ের মাঠে পাইপ স্থাপন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধ হয়ে থাকা মাঠটি পানি নিষ্কাশনের মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় শিশুদের খেলাধুলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও খেলাধুলা ব্যাহত হচ্ছিল। বর্ষা মৌসুমে মাঠের বড় একটি অংশ পানির নিচে থাকায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারত না। এমনকি মাঠের সমস্যার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতেও নেতিবাচক প্রভাব পড়ছিল বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের।

সম্প্রতি বিষয়টি নিয়ে ডিটিভি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকারের নজরে এলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। এরপর নিজ উদ্যোগে বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন করে তা দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।

স্থানীয়রা জানান, বাবুল খন্দকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি শুধু সমস্যাটি দেখে বসে থাকেননি, বরং সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসার পর নিজ অর্থ ও উদ্যোগে মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে স্বাভাবিকভাবে মাঠ ব্যবহার করতে পারবে এবং খেলাধুলার সুযোগ পাবে বলে আশা করছেন তারা।

বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা নিরসনে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, স্থানীয় মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসা উচিত। বাবুল খন্দকারের মতো অন্যরাও যদি নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসেন, তাহলে স্থানীয় পর্যায়ে অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

এলাকাবাসী আরও বলেন, ডিটিভি বাংলায় প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ায় সংবাদমাধ্যমটির প্রতিও তারা কৃতজ্ঞ। একই সঙ্গে নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠকে ভবিষ্যতে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, পানি নিষ্কাশনের এ উদ্যোগের ফলে বিদ্যালয়ের মাঠটি দ্রুত শুকিয়ে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও অন্যান্য কার্যক্রমের উপযোগী হয়ে উঠবে।

মানবিক এ উদ্যোগের জন্য সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব